
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সকল লেখা

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট
দিনাজপুরের নবাবগঞ্জে রাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনের গতি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ চারটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নূর মোহাম্মদ নামের একজনকে আটক করেছে পুলিশ।

নবাবগঞ্জে ছয়টি ঘোড়া জবাই, তিনজনকে কারাদণ্ড
দিনাজপুরের নবাবগঞ্জে ছয়টি ঘোড়া জবাইয়ের ঘটনায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর গ্রামের একটি পরিত্যক্ত খামারে অভিযান চালিয়ে জবাই করা ছয়টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

দিনাজপুরে ‘ধানমানব’ সেজে তারেক রহমানের অপেক্ষায় খাদেমুল
বিএনপির প্রতি ভালোবাসা আর দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার প্রবল আকাঙ্ক্ষায় আবারও ‘ধানমানব’ সেজেছেন মো. খাদেমুল ইসলাম। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের বিরামপুর ডিগ্রি কলেজ মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা হওয়ার কথা। আজ সকাল থেকে জনসভার মাঠে রয়েছেন ধানমানব খাদেমুল।

অসুস্থ গরুর মাংস বিক্রি, কসাইকে জরিমানা
দিনাজপুরের নবাবগঞ্জে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে আসলাম হোসেন নামে এক কসাইকে ২৫ হাজর টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির মাহফূজ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদুরিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান..

সাপের ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে নারী
দিনাজপুরের নবাবগঞ্জে সাপের ছোবলে আক্রান্ত হয়ে রাজিয়া সুলতানা (২৮) নামের এক গৃহবধূ সাপটিকে সঙ্গে নিয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি।

দিনাজপুরে অ্যানথ্রাক্স সন্দেহভাজন রোগী শনাক্ত
দিনাজপুরের নবাবগঞ্জে অ্যানথ্রাক্স সন্দেহভাজন রোগী শনাক্ত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজ শনিবার (২৫ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ৬৭ বছরের একজনের শরীরে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ ধরা পড়ে।

নবাবগঞ্জে টিএসপি সারের বিবর্ণ রং, দুশ্চিন্তায় কৃষক
চলতি মৌসুমে চাষাবাদের জন্য কেনা টিএসপি সার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষকেরা। কৃষকদের অভিযোগ, উপজেলার রামপুর বাজারে সরকারের অনুমোদিত ডিলার মণ্ডল ট্রেডার্স থেকে সার কিনে তাঁরা প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে কৃষি অফিসে যোগাযোগ করেও কোনো সাড়া না পাওয়ারও দাবি করেন তাঁরা।

নবাবগঞ্জে দাদন ব্যবসায়ীর আঘাতে প্রধান শিক্ষক নিহত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ীর আঘাতে মো. শাহাজুল ইসলাম (৬০) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুরের তাহেরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু
দিনাজপুরের নবাবগঞ্জে ডোবায় পড়ে সিনহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাদুরিয়ার দিঘীরত্না গ্রামে এ ঘটনা ঘটে। সিনহা ঐ গ্রামের সুজন মিয়ার মেয়ে এবং শিশু শ্রেণির শিক্ষার্থী।

ছাত্রলীগ নেতা-কর্মী হত্যার মামলায় ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার
দিনাজপুরের নবাবগঞ্জ থানা-পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়।

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি
বাংলাদেশ পুলিশ খারাপ না, এক খারাপ লোকের পাল্লায় পড়ে, এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল বলে মন্তব্য করেছেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।

ফাঁড়ির গ্রিল ভেঙে পালানো মাদক কারবারি বোনের বাড়ি থেকে গ্রেপ্তার
দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ (ফাঁড়ি) তদন্তকেন্দ্র থেকে পালানোর এক দিন পর বোনের বাসা থেকে মো. রয়েল (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

দিনাজপুরের স্বপ্নপুরীতে বন বিভাগের অভিযান, ৭৪ প্রাণী জব্দ
আজ রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বপ্নপুরীর জীবন্ত চিড়িয়াখানার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। এতে অংশ নেন দিনাজপুর সামাজিক বন বিভাগ ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা।

‘বাইকে আসক্তি’ পোস্ট দেওয়া তরুণের মৃত্যু হলো বাইকেই
দিনাজপুরের নবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে রাতুল ইসলাম রাজ (২০) নামে তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিঘিরত্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ দাউদপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ ও দাউদপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

শপথবাক্য না পারায় ৪৫ শিশুকে লাঠিপেটা করলেন প্রধান শিক্ষিকা
শিক্ষিকা উম্মে কুলসুম লিপি বলেন, ‘সেদিন বাচ্চারা শপথবাক্য পাঠ করতে না পারায় আমি রাগের বশে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৪৫ শিক্ষার্থীকে লাঠি দিয়ে মেরেছি। এটি আমার অত্যন্ত ভুল হয়েছে, এ জন্য আমি অভিভাবকদের কাছে সরি বলেছি। তারপরও যদি কোনো অভিভাবক এ বিষয়ে অভিযোগ করে, তাহলে তো আমার করার কিছু নেই।’
